বিএনপির ডাকা অবরোধের বিরুদ্ধে রাজশাহী চারঘাট উপজেলা যুবলীগের বিক্ষোভ মোটরসাইকেল শোভাযাত্রা

মোঃ ফয়সাল সরকার রিচার্ড,রাজশাহী জেলা প্রতিনিধি

সারাদেশে বিএনপি-জামায়াতের ডাকা ‌তিন দি‌নের অবরোধ-নৈরাজ্যর প্রতিবাদে চারঘাট উপজেলা যুবলীগের নেতৃত্বে বিক্ষোভ ও মোটর সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বিএনপির ডাকা অবরোধ প্রতিহত করার ঘোষণা দিয়েছে চারঘাট উপজেলা যুবলীগের নেতারা। তারা বলেছেন, প্রতিটি পাড়া-মহল্লায় যুবলীগের নেতাকর্মীরা দূর্গ গড়ে তুলে অবরোধকে প্রতিহত করবে।

আজ (০২ নভেম্বর) বুধবার সকাল ১১ টায় বাংলাদেশ আওয়ামীলীগ যুবলীগ চারঘাট উপজেলা উদ্যোগে বিএনপি-জামায়াতের নৈরাজ্যর প্রতিবাদে বিক্ষোভ ও মোটরসাইকেল র‍্যালিটি চারঘাট শহীদ মিনার থেকে শুরু করে বানেশ্বর ট্রাফিক, মীরগঞ্জসহ উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চারঘাট শহীদ মিনারে এসে শেষ হয়।

এ সময় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, চারঘাট উপজেলা যুবলীগের সভাপতি আমিনুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক নাজমুল আলম, সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানী, তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক তৈয়ব আলী, সদস্য মোঃ মাসুদুর রহমান, বকুল ঘোষ, ফয়সাল সরকার রিচার্ড, শলুয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সহ সকল ইউনিয়ন সভাপতি ও সাধারণ সম্পাদক নেতৃত্ব নেতাকর্মীরা অংশগ্রহণ করেন

চারঘাট উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুল আলম বলেন, বিএনপি-জামায়াতের জন্ম হয়েছিলো এই দেশে একটি হত্যা কান্ডের মধ্য দিয়ে। তারা কখনো দেশের উন্নয়ন ও শান্তি চাইনি। তারা কথায় কথায় দেশকে অরাজকতা ও নৈরাজ্য সৃষ্টি করতে চাই।দেশে আন্দোলনের নামে বিএনপি-জামাত দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীদের ইন্ধনে আবার অগ্নি সন্ত্রাস শুরু করেছে,প্রকাশ্য রাজপথে পৈশাচিক কায়দায় পুলিশ পিটিয়ে হত্যা করছে, হাসপাতালে অগ্নিসংযোগ করেছে, এমনকি দেশের প্রধান বিচারপতির বাসভবনে হামলার মাধ্যমে দেশে অরাজকতা সৃষ্টি করে অসাংবিধানিক সরকার আনার ষড়যন্ত্র করছে। কিন্তু যুবলীগের নেতা-কর্মিরা তাঁদের সেই অপচেষ্টা প্রতিহত করবে।

নেতৃবৃন্দ বলেন,রাজশাহীর চারঘাট কোন নৈরাজ্য সৃষ্টি করলে মানুষ হত্যা করলে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে।বিএনপি-জামায়াত আবারো তাদের চিরচেনা সন্ত্রাসী রূপ দেখিয়েছে, শনিবার বিএনপি-জামায়াত শান্তি সমাবেশের নামে আগুন সন্ত্রাস তৈরী করেছে। মানুষ পুড়িয়ে মেরে ফেলছে। পুলিশ পিটিয়ে হত্যা করছে, তার ছোট শিশু বাবা বাবা বলে আহাজারি করছে। এমন নির্মম হত্যাকান্ড মেনে নেওয়া যায় না।

নেতৃবৃন্দ আরো ব‌লেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় দেশ বিরোধী শক্তি বিএনপি-জামায়াতের যেকোনো ধরনের অরাজকতা, নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিরোধে চারঘাট উপজেলা যুবলীগের সকল নেতাকর্মীরা মাঠে থাকবে।


বিএনপির ডাকা অবরোধের বিরুদ্ধে রাজশাহী চারঘাট উপজেলা যুবলীগের বিক্ষোভ মোটরসাইকেল শোভাযাত্রা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles