কুষ্টিয়া ভেড়ামারায় বিএনপির ডাকে আজ তৃতীয় দিনের মত অবরোধ কর্মসূচী পালন।

0
181

মো: আরিফুল ইসলাম,ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

আজ ০২ নভেম্বর বৃহস্পতিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন জনাব তারেক রহমানের নির্দেশে কেন্দ্রীয় ঘোষিত তিন দিনের অবরোধ কর্মসূচীর অংশ হিসাবে তৃতীয় দিনের মত অবরোধ কর্মসূচী পালন করে ভেড়ামারা উপজেলা বিএনপি, যুবদলসহ অংগ সংগঠন এর নেতাকর্মীরা।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বর্তমান সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দির মুক্তি, ভোটাধিকার ও গনতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ১ দফা দাবিতে সারাদেশে অবরোধ কর্মসুচী ঘোষণা করে এই বৃহৎ রাজনৈতিক সংগঠনটি।

তারই অংশ হিসাবে আজ ভেড়ামারা পাকশী হাইওয়ে সড়ক অবরোধ করে সংগঠনের নেতাকর্মীরা।

জানা যায় তাদের একদফা দাবী আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচী ও চলমান আন্দোলন অব্যহত থাকবে এবং দাবী আদায় না হওয়া পর্যন্ত আগামীতে কঠোর আন্দোলনের হুসিয়ারী করেন দলের নেতাকর্মীরা।

এসময় সড়ক অবরোধকারীরা সারাদেশে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, হামলা,হয়রানী ও গ্রেপ্তারের প্রতিবাদ জানান। রিপোর্ট লেখা পর্যন্ত কোন ধরনের সহিংসতার খবর পাওয়া যায়নি।


কুষ্টিয়া ভেড়ামারায় বিএনপির ডাকে আজ তৃতীয় দিনের মত অবরোধ কর্মসূচী পালন।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here