জামায়াত বিএনপির আগুন সন্ত্রাস ও অবরোধের প্রতিবাদে রাজশাহীতে যুব জোটের বিক্ষোভ মিছিল

0
124

মোঃ ফয়সাল সরকার রিচার্ড,রাজশাহী জেলা প্রতিনিধি

সারা দেশ ব্যাপী বিএনপি জামাতের অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে যুব সমাজকে ও দেশের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে আজ ৬/১১/২০২৩ রোজ সোমবার বৈকাল ৪ ঘটিকায় বাটার মোড় থেকে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের যুব সংগঠন জাতীয় যুব জোট আগুন সন্ত্রাসের বিরুদ্ধে রাজশাহী সাহেব বাজারের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করে।

মিছিল শেষে সাহেব বাজার জিরো পয়েন্টে এক সংক্ষিপ্ত পথসভার আয়োজন করে সভায় সভাপতিত্ব করেন জাতীয় যুব জোট কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক ও জাতীয় যুব জোট রাজশাহী মহানগর সভাপতি শরিফুল ইসলাম সুজন, উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ রাজশাহী জেলা কমিটির সহ সভাপতি শামসুজ্জামান শামসু, জেলা জাসদের সহ সভাপতি মাসুম আহমেদ, জাতীয় যুব জোট রাজশাহী মহানগর সংখ্যালঘু বিষয়ক সম্পাদক প্রেমানন্দ নাথ জাসদ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আবদুল মজিদ, জাতীয় যুব জোট রাজশাহী মহানগর বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক তাওহীদ হাসান, সজীব, লিয়ন, সাব্বির, নয়ন, সাওন, রানা, রাসেল ও প্রমুখ ।

সভা পরিচালনা করেন জাতীয় যুব জোট কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক রাজশাহী মহানগর জাতীয় যুব জোট এর সাধারণ সম্পাদক সুমন চৌধুরী ।


জামায়াত বিএনপির আগুন সন্ত্রাস ও অবরোধের প্রতিবাদে রাজশাহীতে যুব জোটের বিক্ষোভ মিছিল

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here