ছুরিকাঘাতে আহত বশেমুরবিপ্রবি শিক্ষার্থী

0
164

মোঃ শাহাজান ইসলাম,বশেমুরবিপ্রবি (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক শিক্ষার্থীকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জেলা শহরের হরিদাসপুর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীর নাম আহসান উল্লাহ। তিনি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।তাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ক্ষতস্থানে ১৫টি সেলাই দিতে হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের এক শিক্ষার্থী মঈন বলেন, ’আহসান উল্লাহ তার এক বন্ধুকে নিয়ে হরিদাসপুর ব্রিজে ঘুরতে যায়। ব্রিজের ওপরে কয়েকটি ছোট বাচ্চার সঙ্গে তারা ছবি তুলছিল, তখন কয়েকজন এসে তাদের হুমকি-ধমকি দেয়। একপর্যায়ে তারা মোবাইল ফোন কেড়ে নিতে চায়। মোবাইল নদিতে না চাইলে তারা আহসানকে ছুরি ও পাথর দিয়ে আঘাত করে।’

প্রক্টর ড. মো. কামরুজ্জামান বলেন, ’সদর থানার ওসির সঙ্গে কথা বলেছি। তিনি আশ্বস্ত করেছেন দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিচুর রহমান বলেন, ’ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’


ছুরিকাঘাতে আহত বশেমুরবিপ্রবি শিক্ষার্থী

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here