বহুল আলোচিত গণধর্ষণ মামলায় ইউপি সদস্যসহ ৩ জনের মৃত্যুদণ্ড

0
7

জামালপুর জেলা প্রতিনিধি

জামালপুরের রশিদপুরে এক গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের চাঞ্চল্যকর মামলায় ইউপি সদস্যসহ ৩ জনের মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত।

আজ (সোমবার) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এই চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—রশিদপুর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মো. ছাত্তার আলী, মো. আব্দুল মালেক এবং মো. আনু।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এডভোকেট ফজলুল হক মামলার বিবরণ দিয়ে জানান, ২০২৪ সালের ১৯ অক্টোবর রাতে জামালপুর সদর উপজেলার রশিদপুর ভাটিপাড়া এলাকায় নিজ বসতঘরে ঘুমিয়ে ছিলেন ওই নারী। রাত ১১টার দিকে আসামিরা তাকে ডেকে তুলে মুখে গামছা বেঁধে বাড়ির পাশের বাঁশঝাড়ে নিয়ে জোরপূর্বক দলবদ্ধ ধর্ষণ করেন। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

দীর্ঘ শুনানি ও ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এই রায় দেন।

রায় অনুযায়ী, অপরাধ প্রমাণিত হওয়ায় আসামিদের মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। এই অর্থ আদায় করে ভুক্তভোগীকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।


বহুল আলোচিত গণধর্ষণ মামলায় ইউপি সদস্যসহ ৩ জনের মৃত্যুদণ্ড

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here