দেবহাটায় জলবায়ু পরিবর্তনে নারীর মানসিকতা উন্নয়ন শীর্ষক কর্মশালা

0
131

এ বি সিদ্দিক,স্টাফ রিপোর্টার সাতক্ষীরা

সুন্দর সমৃদ্ধ জীবন গড়তে এবং জলবায়ু পরিবর্তনে নারীর মানসিক উন্নয়নে বাংলাদেশ নারী অধিকার উন্নয়ন সংস্থার দেবহাটা উপজেলার ২নং পারুলিয়া ইউনিয়নের নারী কর্মীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ ডিসেম্বর) বিকাল ৩টায় পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে গনমানুষের নেতা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক পরিচালক এ, সি,সি ব্যাংক ও বিশিষ্ট শিল্পপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম, এ কাশেম। বিশেষ অতিথি ছিলেন, প্রাক্তন প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোসলেহউদ্দীন (মুকুল), বাংলাদেশ নারী অধিকার উন্নয়ন সংস্থা দেবহাটা উপজেলার প্রধান উপদেষ্টা আলহাজ্ব মো: সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আসমা পারভীন, কোষাধ্যক্ষ খাদিজা হাফিজ রুপা , সদস্য রেহানা খাতুন, সাংবাদিকসহ বিভিন্ন পেশার মানুষ।

সদস্যরা বলেন, এই জনকল্যাণ ও পরিবেশবান্ধব কাজে দেবহাটার গনমানুষের নেতা, বিশিষ্ট সমাজসেবক ও আ.লীগ নেতা আলহাজ্ব রফিকুল ইসলাম নিঃস্বার্থভাবে উৎসাহ-অনুপ্রেরণা ও আর্থিক সহযোগিতা দিয়ে থাকেন বিধায় দেবহাটার অবহেলিত নারীরা আজ জনকল্যাণমূলক কাজে এগিয়ে যেয়ে জেলা তথা দেশের মানুষের নজরে এসেছে।

এই নারী সংস্থার পরিবেশবান্ধব মনোমুগ্ধকর কাজগুলো আগামীতেও চলমান থাকবে বলে জানান। অনুষ্ঠান সঞ্চালনা করেন, বাংলাদেশ নারী অধিকার উন্নয়ন সংস্থার দেবহাটা উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাতুন নাহার লাকী।


দেবহাটায় জলবায়ু পরিবর্তনে নারীর মানসিকতা উন্নয়ন শীর্ষক কর্মশালা

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here