দুমকীতে ৪কেজি গাঁজাসহ গ্রেফতার ১

0
100

আল ফাহাদ,স্টাফ রিপোর্টার দুমকি পটুয়াখালী

পটুয়াখালীর দুমকীতে চার কেজি গাঁজাসহ রুবেল মাতব্বর (৩০) কে গ্রেফতার করেছে দুমকী থানা পুলিশ।

বুধবার (২৪জানুয়ারী) দুপুর পৌনে দুই টার দিকে মোঃ মাহবুবুল আলম, পুলিশ পরিদর্শক (তদন্ত) দুমকি থানা এর সার্বিক তদারকিতে দুমকি থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনায় নিয়োজিত অফিসার এসআই (নিঃ)/সজীব দেবনাথ ও এস‌আই তারেক সঙ্গীয় অফিসার ফোর্স সহ দুমকি থানাধীন শ্রীরামপুর ইউনিয়নের দুমকি থানাব্রীজ এর উপর হইতে আসামী মোঃ রুবেল মাতুব্বর (৩০), পিতা-মৃত ইউনুস মাতুব্বর, মাতা- মোসাঃ রুনিয়া বেগম, সাং- পশ্চিম লক্ষীপুর (মাঝিবাড়ী), ৫নং ওয়ার্ড, থানা-দশমিনা, জেলা-পটুয়াখালীকে চার কেজি গাঁজাসহ গ্রেফতার করেন।

দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ মাহাবুবুর রহমান বলেন, এব্যাপারে দুমকী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে, যাহার নং-০৪,তারিখ-২৪-০১-২০২৪ইং


দুমকীতে ৪কেজি গাঁজাসহ গ্রেফতার ১

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here