নড়াইলে ১১৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক ১

0
75

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইলে মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ আশরাফুল ইসলাম (৩৭) নামের ১ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ আশরাফুল ইসলাম (৩৭) নড়াইল জেলার সদর থানার বাকশাডাঙ্গা গ্রামের মৃত ফিরোজ মোল্লার ছেলে।

গতকাল ২৬ জানুয়ারি রাত ২৩ঃ৪০ ঘটিকার দিকে নড়াইল জেলার সদর থানাধীন তুলারামপুর ইউনিয়নের পেড়লী গ্রামের ৩৫ নম্বর পিবি মালিডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার উপর হতে তাকে আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মোঃ ছাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ ফারুক হোসেন, এএসআই (নিঃ) আনিসুজ্জামান, এএসআই (নিঃ) মোঃ মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ আশরাফুল ইসলাম (৩৭) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামীর নিকট থেকে ১১৫ (একশত পনেরো) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান এর নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে বলে জানান।


নড়াইলে ১১৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক ১

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here