ভোলার লালমোহনে যাতায়াতের রাস্তা আটকিয়ে কাটারবেরা বাঁধা প্রদানে মারপিট আহত ২

বিশেষ প্রতিনিধি ভোলা

লালমোহনে বাড়ির পথে কাটার দেওয়ার সময় বাঁধা দেয়ায় ২ জনকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার কালমা ইউনিয়ন ৬ নং ওয়ার্ড ফরাজি বাজার এলাকায় গত ২৫ জানুয়ারী বৃহস্পতিবার বেলা ১ টার সময় এ ঘটনা ঘটে।

অভিযোগ সুত্রে জানাজায়, ফরাজি বাজার এলাকার ওহাব কমান্ডার বাড়ির মনির গংদের বাড়িতে যাতায়াতের রাস্তায় কাটার বেরা দেয় একই বাড়ির জাহাঙ্গীর ও তার ছেলে রাসেল, রাকিব। পরে মনির প্রথমে বাঁধা প্রদান করলে তাতে কোন কর্ণপাত না করায় তার চাচা রুহুল আমিনকে ডেকে আনে। রুহুল আমিন জাহাঙ্গীর ও তার ছেলেদেরকে বেরা দিতে বারন করলে তারা তাকে এলোপাতাড়ি মারপিট করে, মনির জাহাঙ্গীর গংদের মারতে বারন করলে তারা তাকেও পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করে। এসময় তাদের ডাকচিৎকারে স্থানীয় লোকজন এসে তাদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে লালমোহন হাসপাতালে ভর্তি করেন।

আহত মনির অভিযোগ করে জানান, জাহাঙ্গীর ও তার ছেলে রাসেল, রাকিব এরা প্রভাবশালী হওয়ার আমাদের উপর এভাবেই অত্যাচার অবিচার চালিয়ে আসছে।আমরা প্রতিবাদ করতে গেলে উল্টো হুমকি ধামকি দিয়ে থাকে। ঘটনার দিন আমাদেরকে অন্যায় ভারে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করে।

এ ঘটনায় অভিযুক্ত রাকিবের নিকট জানতে চাইলে তিনি জানান, আমরা আমাদের জায়গায় বেরা দিতে ছিলাম এরা এসে আমাদেরকে বাঁধা প্রদান কয়ার ঝগড়ার সৃস্টি হয়। তিনি তার বাবা জাহাঙ্গীর এ ঘটনায় আহত হয়ে লালমোহন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানান। এঘটনায় ভুক্তভোগী পরিবার ন্যায় বিচার দাবি করেন।


ভোলার লালমোহনে যাতায়াতের রাস্তা আটকিয়ে কাটারবেরা বাঁধা প্রদানে মারপিট আহত ২

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles