সাতক্ষীরা আশাশুনির বায়জিদ পিপিএম সেবা পদকে ভূষিত

মোঃ রুহুল কুদ্দুস,আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি

আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের বেউলা গ্রামের মোঃ খাদেম আলী সরদারের পুত্র সার্জেন্ট মোঃ বায়েজিদ হোসেন পিপিএম সেবা পদক প্রাপ্ত হয়েছেন। রাজারবাগ পুলিশ লাইন মাঠে পুলিশ সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২১০ জন পুলিশ অফিসারের মাঝে রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম সেবা) পদক প্রদান করেন।

সার্জেন্ট মোঃ বায়েজিদ হোসেন সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও জীবন বাজি রেখে দায়িত্ব পালনের ব্রত নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর গাড়িবহরে সামনে থেকে নেতৃত্ব প্রদানের মাধ্যমে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে সুষ্ঠু গমনাগমন, এসএসএফ এর সহিত পুলিশের সমন্বয় সাধনের মাধ্যমে পুলিশিং নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকা থেকে গোপালগঞ্জের কোটালীপাড়ায় যাওয়ার সময় কোটালীপাড়া রোডে, সামনে থেকে বেপরোয়া গতিতে আগত একটি গাড়িকে রুখে দিয়ে গাড়িবহরের নিশ্চিত দুর্ঘটনা থেকে রক্ষা করেন। এরই স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ পুলিশের সবোর্চ্চ পদক ‘রাষ্ট্রপতি পুলিশ পদক’ (পিপিএম-সেবা) পদকের জন্য মনোনীত হন। ঢাকা কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক শেষে তিনি ২০১৫ সালের ৩১মে পুলিশ সার্জেন্ট ২৪তম ব্যাচে যোগদান করেন। বর্তমানে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রটেকশন এন্ড প্রটোকল বিভাগ হতে মাননীয় প্রধানমন্ত্রীর গাড়িবহরে এসএসএফ এর সহিত পুলিশের সমন্বয়কারী হিসেবে কর্মরত আছেন।

তিনি বলেন, অর্পিত দায়িত্ব থেকে কখনো বিন্দুমাত্র বিচ্যুত হইনি। সব সময়ই আন্তরিকতার সঙ্গে, ন্যায় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করেছি। অতীতের মতো ভবিষ্যতেও দায়দায়িত্ব পালনে অবিচল থাকব। এ জন্য সব মহলের দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি।


সাতক্ষীরা আশাশুনির বায়জিদ পিপিএম সেবা পদকে ভূষিত

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles