বেইলি রোডের ভয়াবহ অগ্নিকাণ্ডে তরুণ সাংবাদিক কুষ্টিয়ার অভিশ্রুতির মৃত্যু

0
153

নিজস্ব প্রতিনিধি কুষ্টিয়া

রাজধানীর বেইলি রোডের ভয়াবহ অগ্নিকাণ্ডে মারা গেছেন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল দ্য রিপোর্ট ডট লাইভের সাবেক সাংবাদিক অভিশ্রুতি শাস্ত্রী। শুক্রবার অভিশ্রুতির লাশটি শনাক্ত করেন দ্য রিপোর্ট ডট লাইভের প্রধান প্রতিবেদক গোলাম রাব্বানী।

গোলাম রাব্বানী বলেন, ‘অভিশ্রুতি শাস্ত্রীর লাশটি শেখ হাসিনা বার্ন ইউনিটের মর্গে রয়েছে। আমরা সকালে জেনেছি অভিশ্রুতিকে পাওয়া যাচ্ছে না। পরে বার্ন ইনস্টিটিউটের মর্গে তাকে খুঁজে পাই।’

অভিশ্রুতির বন্ধুরা জানিয়েছেন, তার বাড়ি কুষ্টিয়া । তার পরিবার কুষ্টিয়াতে বসবাস করেন। তার দাদা বাড়ী কুষ্টিয়ার খোকসা উপজেলার বেতবাড়িয়া ইউনিয়নের বনোগ্রাম। অভিশ্রুতি রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন।

তারা আরো জানিয়েছেন, অভিশ্রুতি রাজধানীর ইডেন মহিলা কলেজের দর্শন বিভাগের শিক্ষার্থী ছিলেন। স্নাতক অধ্যয়নরত অবস্থায় তিনি সাংবাদিকতা পেশায় যুক্ত হন। তিনি দ্য রিপোর্ট ডট লাইভ পোর্টালের হয়ে নির্বাচন কমিশন বিটে সংবাদ সংগ্রহে যুক্ত ছিলেন।


বেইলি রোডের ভয়াবহ অগ্নিকাণ্ডে তরুণ সাংবাদিক কুষ্টিয়ার অভিশ্রুতির মৃত্যু

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here