
নুরুজ্জামান,লালমনিরহাট জেলা প্রতিনিধি
বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি ও সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে লালমনিরহাট জেলাধীন আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে নেতাকর্মীদের নিয়ে মতবিনিময়, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ (২৫ মার্চ সোমবার) ভেলাবাড়ী দাখিল মাদ্রাসা মাঠে হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আদিতমারী উপজেলা বিএনপি’র সিনিঃ যুগ্ম আহ্বায়ক জনাব হাবিবুর রহমান হবি। ভেলাবাড়ী ইউনিয়ন বিএনপি’র সভাপতি গোলাম কিবরিয়া রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা এবং উপজেলার নেতৃবৃন্দ। বিশেষ অতিথি জনাব এনামুল হক মাস্টার সাধারণ সম্পাদক লালমনিরহাট জেলা কৃষক দল, জনাব নাদিরুল ইসলাম মানিক যুগ্ম-আহ্বায়ক আদিতমারী উপজেলা বিএনপি, জনাব মোস্তাফিজুর রহমান যুগ্ন-আহবায়ক আদিতমারী উপজেলা বিএনপি, জনাব মিজানুর রহমান মিজান সাধারণ সম্পাদক ভেলাবাড়ী ইউনিয়ন বিএনপি, জনাব এ.এইচ.এম ইদ্রিস আলী আহবায়ক আদিতমারী উপজেলা যুবদল, জনাব নুরুন্নবী ভূঁইয়া যুগ্ম-আহ্বায়ক আদিতমারী উপজেলা যুবদল।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব আসাদুজ্জামান প্রামানিক প্রচার সম্পাদক লালমনিরহাট জেলা বিএনপি, জনাব এ কে এম শাহাদাত হোসেন সদস্য লালমনিরহাট জেলা বিএনপি, জনাব আব্দুল মোনায়েম সিদ্দিক মিলন সভাপতি সাপ্টিবাড়ি ইউনিয়ন বিএনপি, জনাব মোজাম্মেল হক ভেন্ডার সভাপতি ভাদাই ইউনিয়ন বিএনপি, জনাব হামিদুল ইসলাম সভাপতি পলাশী ইউনিয়ন বিএনপি, জনাব জনাব মাইদুল ইসলাম জুয়েল সরকার সভাপতি কমলাবাড়ী ইউনিয়ন বিএনপি, জনাব গাজী উদ্দীন সাধারণ সম্পাদক কমলাবাড়ী ইউনিয়ন বিএনপি, জনাব আঃ রহমান সভাপতি সারপুকুর ইউনিয়ন যুবদল, জনাব রমজান আলী বাবলু সভাপতি সাপ্টিবাড়ি ইউনিয়ন যুবদল, জনাব নুরুজ্জামান আহমেদ মিঠুন সভাপতি কমলাবাড়ী ইউনিয়ন যুবদল, জনাব মোফাজ্জল হোসেন সভাপতি দুর্গাপুর ইউনিয়ন যুবদল অনুষ্ঠানে আরো অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সঞ্চালনায় জনাব শাহীন আলী সবুজ ভেলাবাড়ী ইউনিয়ন যুবদল।
এ সময় বক্তারা বলেন দেশের এই কঠিন পরিস্থিতিতে দলের নেতাকর্মী সহ দেশের সমগ্র মানুষকে ঐক্যবদ্ধ ভাবে বিএনপি’র পাশে থাকার আহ্বান জানানো হয়।












