পটুয়াখালীর দুমকিতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

0
72

আল ফাহাদ,স্টাফ রিপোর্টার দুমকি পটুয়াখালী

পটুয়াখালীর দুমকিতে ফেয়ার ইউনাইটেড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ আল মামুন বাবুর উদ্যোগে অসহায় ১ হাজার মানুষের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার নতুন বাজার এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।

জানা যায় , মাসুদ আল মামুন বিভিন্ন সময়ে নিম্ন আয়ের মানুষের মধ্যে খাদ্য সহায়তাসহ বিভিন্ন সহায়তা করে আসছে। তারই ধারাবাহিকতায় পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে প্রায় ১ হাজার পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন তিনি। প্রদানকৃত উপহার সামগ্রীর মধ্যে রয়েছে চাল, তেল, সেমাই, দুধ, চিনি ইত্যাদি।

এ সময় উপস্থিত ছিলেন দুমকি প্রেসক্লাবের সভাপতি সৈয়দ ফজলুল হক, নতুন বাজার ব্যবসায়ী সমিতর সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম সরদার, আপতুন নেসা খাতুন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক মমতাজ উদ্দিন খান প্রমুখ।

উপহার পেয়ে খুশি হয়ে মোসা. হালিমা জানান, তিনি আমাদের প্রতি বছর ঈদ উপহার বিতরণ করেন। আমাদের সুখ-দুঃখে পাশে থাকেন এবং নগদ টাকা দিয়েও সহায়তা করেন এতে আমরা অনেক খুশি।


পটুয়াখালীর দুমকিতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here