বাউফলে মামুনুল উলূম মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

0
168

মোঃ জিয়াউল হক,বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়নে মামুনুল উলূম মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ এপ্রিল) বাদ আছর মাদরাসা মসজিদের ২য় ও তৃতীয় তলায় প্রায় সহস্রাধিক মুসল্লিদেরকে নিয়ে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে উপস্হিত ছিলেন, মামুনুল উলূম মাদরাসার সভাপতি বিশিষ্ট দানবীর তরুন শিল্পপতি মোঃ মামুন হাওলাদার, প্রেসক্লাব বাউফলের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রুবেল, ইঞ্জিনিয়ার আমিরুল ইসলাম লিটন প্রমূখ।

ইফতার মাহফিলে দোয়া মোনাজাতে মুসলিম উম্মাহর শান্তি কামনা করা হয়। বাদ মাগরিব সকলের সম্মতিক্রমে মাদরাসার সভাপতি মামুন হাওলাদার একটি নূরানী মাদরাসা স্থাপন করার সিদ্ধান্ত ঘোষণা করেন। অচিরেই হাফিজি মাদ্রাসার সাথে নূরানী মাদরাসা পরিচালিত হবে। এলাকাবাসীর প্রত্যাশা, এর ফলে উক্ত এলাকায় ইসলামী সুবাতাস বইবে।


বাউফলে মামুনুল উলূম মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here