
হাফিজুল ইসলাম বকুল,খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি
খোকসা বাজার প্রধান সড়ক, ডাকবাংলো রোড অবৈধ ভাবে দখল করে ভাঙরির ব্যবসা করে আসছে রবিউল ইসলাম।
সরকারি রাস্তা দখল করে বিভিন্ন রড ,কার্টুন, কাঁচের শিশি ভাঙ্গা ,তারকাটা তেলোকাটা পিনসহ বিভিন্ন ধরনের মালামাল রাস্তার উপর রাখেন, এ কারণেই বিভিন্ন সময় ভোগান্তিতে পডতে হচ্ছে সাধারণ পথচারীদের।
তাই সবাই বলেন এখান থেকে অবৈধ ভাঙরির ব্যবসা সরিয়ে দিলে সাধারণ মানুষ মুক্তি পাবে। ফলে দ্রুত সময়ের মধ্যে সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
এছাড়া অনেকে বলেন এই রাস্তা দিয়ে শত শত ছোট বড় যানবহন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা যাতায়াত করেন। অথচ রাস্তার উপর এ সকল অস্বাস্থ্যকর পরিবেশের কারণে বিভিন্ন সময় বিপাকে পড়তে হয় ছাত্র-ছাত্রীদের।
খোকসা উপজেলার ডাকবাংলো একটি সরকারি প্রতিষ্ঠান হলেও সেই ডাকবাংলো রোডের প্রবেশের মুখেই অস্বাস্থ্যকর পরিবেশ এবং রাস্তা দখল করে ভাংড়ির ব্যবসা করছে রবিউল ইসলাম।
পৌর এলাকার ভ্যানচালক আল-আমিন বলেন, বিভিন্ন ধরনের ভাংড়ি টুকরা গুলো ভ্যানের টায়ারের মধ্যে ঢুকে গিয়ে টায়ার পানছার হয়। এই কথা বলতে গেলে মারধর শুরু করে দেন, দোকানের মালিক রবিউল ইসলাম।
রবিউল ইসলাম বলেন, আমার দোকান মালিক জায়গা দিয়েছে বলেই সরকার রাস্তা করতে পেরেছে।আমার দোকানের সামনে আমি মালামাল রাখবো কেউ কিছু করতে পারবেনা।
খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী রেশমা খাতুন বলেন এতে আমাদের ও বিদ্যালয়ে যেতে নানান অসুবিধা হয় আরো বলেন একদিন বিদ্যালয়ে যেতে জুতার ভিতর দিয়ে কাটা ঢুকে সেদিন আর আমি স্কুলে যেতে পারি নাই বাড়িতে ফিরে যেতে হয়েছে।
অতি দ্রুত প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এই অবৈধ ভাংড়ির ব্যবসা সরিয়ে দেয়ার ব্যবস্থা করা হোক।













