বিয়ানীবাজারে ড্রেজার শ্রমিকের আঘাতে কুশিয়ারা নদীতে নিখোঁজ জেলের লাশ উদ্ধার

শাহরিয়ার রহমান শফি,বিয়ানীবাজার প্রতিনিধি:

বিয়ানীবাজার উপজেলার কুশিয়ারা নদীতে মাছ ধরার সময় ড্রেজার শ্রমিকের আঘাতে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ জেলের লাশ উদ্ধার করেছে বিয়ানীবাজার থানা পুলিশ। শুক্রবার সকালে তার লাশ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জেলে বিয়ানীবাজার উপজেলার কুড়ার বাজার ইউনিয়নের খসির কোনাপাড়া গ্রামের ইসমাইল আলীর পুত্র আব্দুল হাসিব (৪০)
জানা যায়, কুশিয়ারা নদীতে বৃহস্পতিবার দিবাগত রাতে মাছ শিকারের ফাঁকে ড্রেজার শ্রমিকদের সাথে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ড্রেজার শ্রমিকদের ইটের আঘাতে আব্দুল হাসিব পানিতে পড়ে যান। তার লাশ খোঁজাখুঁজি করা হয়। শুক্রবার সকালে বিয়ানীবাজার থানা পুলিশ তার উদ্ধার করে। লাশের প্রাথমিক সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী হাসাপাতালে প্রেরণ করা হবে।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিক নূর, বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান, শেওলা ইউনিয়নের চেয়ারম্যান মো. জহুর উদ্দিন ও কুড়ার বাজার ইউনিয়নেড নবনির্বাচিত চেয়ারম্যান তুতিউর রহমান তোতা।
এ বিষয়ে বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী হাসাপাতালে প্রেরণ করা হবে


বিয়ানীবাজারে ড্রেজার শ্রমিকের আঘাতে কুশিয়ারা নদীতে নিখোঁজ জেলের লাশ উদ্ধার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here