সিরাজগঞ্জে দুই উপজেলা চেয়ারম্যান হলেন যারা

0
73

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে সিরাজগঞ্জের দুই উপজেলায় ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এরমধ্যে উল্লাপাড়া উপজেলায় মোটরসাইকেল প্রতীকে ৮৮ হাজার ১শত ৯২ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিনা মির্জা মুক্তি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নবী নেওয়াজ খাঁন বিন হেলিকপ্টার প্রতীক নিয়ে পেয়েছেন ২১ হাজার ৮ শত ৬১ ভোট। দুই জনের ভোটের ব্যাবধান ৬৬ হাজার ৩ শত ৩১।

অন্যদিকে বেসরকারি ফালফলে তাড়াশ উপজেলা পরিষদ চেয়ারম্যান হলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও সাবেক যুবলীগ সভাপতি মনিরুজ্জামান মনি। তিনি দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ৪০ হাজার ১ শত ৩১ ভোট। তার এক মাত্র প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সন্জিত কুমার কর্মকার আনারস প্রতীকে পেয়েছেন ৩৫ হাজার ৬ শত ২৭ ভোট। তাদের দু’জনের ভোটের ব্যাবধান মাত্র ৪ হাজার ৫ শত ৪টি।

ভোট গণনা শেষে রিটানিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম এ বেসকরকারি ভাবে উল্লাপাড়া ও তাড়াশ উপজেলার ফলাফল ঘোষণা করেন।


সিরাজগঞ্জে দুই উপজেলা চেয়ারম্যান হলেন যারা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here