পীরগঞ্জে নুর মোহাম্মদ, মিঠাপুকুরে কামরুজ্জামান জয়ী

0
82

রংপুর জেলা প্রতিনিধি

রংপুরের দুটি উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীরা জয়ী হয়েছেন। এর মধ্যে মিঠাপুকুরে ৭০ হাজার ৮৮২ ভোট পেয়ে উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য মোঃ কামরুজ্জামান (হেলিকপ্টার) চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য মোতাহার হোসেন মন্ডল মওলা (মোটরসাইকেল) পেয়েছেন ৪৬ হাজার ৭৫৮ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী শাহ সাদমান ইশরাক (আনারস) পেয়েছেন ১ হাজার ২৮৭ ভোট।

এদিকে পীরগঞ্জে ১২৩টি ভোট কেন্দ্রের মধ্যে উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য নুর মোহাম্মদ মন্ডল (আনারস) চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন ৪৫ হাজার ৬৪০ ভোট পেয়ে। এনিয়ে তিনি তৃতীয় বারের মত নির্বাচিত হলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি উপজেলা আওয়ামী লীগ নেতা মোকাররম হোসেন চৌধুরী জাহাঙ্গীর প্রায় সাড়ে ৯ হাজার ভোটে হেরেছেন। মঙ্গলবার রাতে বেসরকারি ফলাফলে এসব তথ্য পাওয়া যায়।


পীরগঞ্জে নুর মোহাম্মদ, মিঠাপুকুরে কামরুজ্জামান জয়ী

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here