
হাফিজুল ইসলাম বকুল,খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি
১১ ই (জুলাই) রোজ বৃহস্পতিবার ২:৩০ মিনিটের সময় খোকসা উপজেলা পরিষদ কার্যালয়ে পল্লী সড়ক ও কালভাট নিয়মিত রক্ষণা বেক্ষণ প্রকল্প এর আওতায় এল সি এস ২৭ জন মহিলা কর্মীদের মাঝে সঞ্চয় চেক আনুষ্ঠানিক ভাবে ২৮ লক্ষ ৮৯ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন খোকসা উপজেলা পরিষদের চেয়ারম্যান আল মাছুম মোর্শেদ শান্ত। খোকসা কুষ্টিয়া
আরো উপস্থিত ছিলেন খোকসা উপজেলার এলজিইডি কর্মকর্তা মোঃ আরিফ উদ্দৌলাউপজেলা প্রকৌশলী (এলজিইডি) ও মোঃ হানিফ উদ্দিন কমিউনিটি অর্গানাইজার (এলজিইডি) সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
খোকসা উপজেলার বিভিন্ন ইউনিয়নের এল সি এস ২৭ জন মহিলা কর্মীদের হাতে সঞ্চয়ের চেক তুলে দেন। উপজেলা চেয়ারম্যান আল মাছুম মোর্শেদ শান্ত এবং সকল এলসিএস মহিলা কর্মীদের সঞ্চয়ের টাকা দিয়ে গরু অথবা ছাগল পালন করার কথা বলেন।
এ সময় ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দু উপস্থিত ছিলেন।













