
মোঃ আল ইমরান,স্টাফ রিপোর্টার নেত্রকোনা
পূর্বধলা উপজেলা বিএনপি ও তার সকল সহযোগী সংগঠনের উদ্যোগে ১৬ আগষ্ট রোজ শুক্রবার,দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের আত্নার মাগফেরাত ও আহতদের সুস্হতায় পূর্বধলা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত প্রোগ্রামেপ্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পূর্বধলার মাটি ও মানুষের নেতা জনাব এএসএম শহীদুল্লাহ ইমরান। শহীদুল্লাহ ইমরান বলেন ১৬ বছর শেখ হাসিনা অবৈধভাবে ক্ষমতায় ছিল। ১৬ বছরে বিএনপির অনেক নেতাকর্মীদের শেখ হাসিনা হত্যা করেছে ও মিথ্যা মামলা দিয়ে জেল কাটিয়েছে।কোটাবিরোধী আন্দোলনে বিএনপি নেতাকর্মী, ছাত্রজনতা ও জন সাধারণকে শেখ হাসিনা সরকার হত্যা করেছে। তাই শেখ হাসিনা সহ যারা এ অপরাধে জড়িত সকলকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে। পূর্বধলায় আমরা শান্তি চাই আইন কেউ নিজের হাতে তুলে নিবেন না।
এ সময় আরো উপস্থিত ছিলেন আলহাজ্ব আহাম্মদ আলী সরকার, আলহাজ্ব হাজী আব্দুল গনি, আব্দুল মান্নান, আজিমদ্দিন তালুকদার আরশাদ, সাজ্জাদ হোসেন তালুকদার সাচ্ছা, মোঃ গোলজার হোসেন, ডাঃ লতিফুর রহমান, ইদ্রিস আলী মেম্বার, ডাঃ আজিজ, যুবদলের সদস্য সচিব নাজমুল হুদা ফিরোজ, ফিরোজ তালুকদার, আব্দুল মালেক, আব্দুল জলিল, খোরশেদ আলম, আব্দুর রেজ্জাক, মোফাজ্জল হোসেন লিটন, আব্দুর রাশিদ, আসাদুজ্জান ডানো, আনোয়ার হোসেন, সুমন সরকার, মালেক, লিটন, শাজাহান মিয়া, নয়ন মিয়া, মতিউর রহমান, শহিদুল ইসলাম, কামাল উদ্দিন, রুকন উদ্দিন, মামুন জুয়েল ফকির, দেলোয়ার হোসেন, রিপন মাহমুদ, উজ্জ্বল মিয়া, রতন সরকার, সহাগ সরকার জসিম উদ্দিন, বাদশা, সাইদুল রাসেল মিয়া, বাবুল, আনিসুজ্জামান আনিস, জাহাঙ্গীর আলম, জাহিদ হাসান, ইঞ্জিনিয়ার রুকন, মিমন, সায়েম জহুর মিয়া, সোহেল মিয়া, আজাহারুল ইসলাম, সজীব, আল আমিন, হারুন, আনোয়ার, সবুজ, বাবু, মোজাম্মেল মিয়া, স্বাধীন, জয় সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও মিডিয়ার কর্মীরা।





