ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ পৌর মেয়র আব্দুস সাত্তারের পদত্যাগের দাবিতে পৌরসভা কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ

আব্দুল্লাহ আল নোমান,ঈশ্বরগঞ্জ (ময়মনিসংহ) প্রতিনিধি

ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ পৌর মেয়র আব্দুস সাত্তারের পদত্যাগের দাবিতে পৌরসভার কার্যালয় ঘেরাও করে মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা বিএনপি।

সোমবার দুপুরে ঈশ্বরগঞ্জ পৌরসভা কার্যালয় ঘেরাও করে এ বিক্ষোভ সমাবেশ করা হয়। ওই সময় পৌর কার্যালয় তালা বদ্ধ থাকতে দেখা যায়। সেসময় কোন কর্মকর্তা কর্মচারীকেও কার্যালয়ে দেখা যায়নি।

নেতারা জানান, দুর্নীতিমুক্ত এবং সংস্কারের লক্ষ্যে ঈশ্বরগঞ্জ পৌরসভার মেয়রের পদত্যাগের জন্য বিএনপির পক্ষ থেকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়। বেঁধে দেওয়া সময়ের মধ্যে মেয়রা পদত্যাগ না করায় পৌরসভা কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করা হয়েছে।

মেয়র পদত্যাগ না করা পর্যন্ত তাদের এ আন্দোলন অব্যাহত রাখা হবে বলেও জানান আন্দোলনরত নেতারা।


ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ পৌর মেয়র আব্দুস সাত্তারের পদত্যাগের দাবিতে পৌরসভা কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles