আমতলী উপজেলা পরিষদ থেকে অপসারণ হওয়ার পরে যা বললেন আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান

0
109

মো. তৌফিকুর ইসলাম,বিশেষ প্রতিনিধি আমতলী বরগুনা

আসসালামু আলাইকুম, প্রিয় আমতলী উপজেলাবাসি সবাইকে আমার সালাম জানাচ্ছি। আমি আমতলীর সন্তান। আমতলীর মাটি আমার মায়ের মতো, আমতলীর মানুষকে আমি ভালোবাসি। আমতলী উপজেলাকে একটি আন্তর্জাতিক মানের উপজেলা গড়ার লক্ষ্যে দলমত নির্বিশেষে সর্বস্তরের জনগণের প্রত্যক্ষ ভোটে আমতলী উপজেলা পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান নির্বাচিত হয়ে জাতি, ধর্ম-বর্ণ, দলমত নির্বিশেষে আমতলীর একজন বন্ধু হয়ে আপনাদের সেবা করেছি। আপনাদের ভালোবাসা, মায়া-মমতা, আমাকে এতদূর নিয়ে এসেছে। আমতলী উপজেলা বাসির নিকট আমার কৃতজ্ঞতা ও ভালোবাসা রইল। আমতলী উপজেলার মানুষের কল্যাণ ও জীবন মান উন্নয়নের পবিত্র দায়িত্ব পালনে আমি নিঃস্বার্থভাবে কাজ করেছি। এই ছোট্ট জীবনে পবিত্র দায়িত্ব পালনে যদি কোনো ভুল করে থাকি আমি আপনাদের নিকট ক্ষমা প্রার্থনা করছি। আমি সর্বদা আপনাদের পাশে ছিলাম, আছি, আগামিতেও সবসময় পাশে থাকব ইনশাআল্লাহ। আমার দীর্ঘদিনের চেষ্টা, ত্যাগ, পরিশ্রমের মাধ্যমে পরিকল্পিত আন্তর্জাতিক উপজেলা আপনাদের সকলের সহযোগিতার মাধ্যমে বাস্তবায়িত হোক। মহান আল্লাহ কবুল করুন। এছাড়াও সরকার যে সিদ্ধান্ত এটা মানতে হবে। ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। পুর্বের ন্যায় আমি আমতলী, তালতলী, বরগুনাবাসীর সাথে ছিলাম, থাকবো।


আমতলী উপজেলা পরিষদ থেকে অপসারণ হওয়ার পরে যা বললেন আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here