
মোহাম্মদ রায়হান,স্টাফ রিপোর্টার মৌলভীবাজার
মৌলভীবাজারে বন্যার্তদের মাঝে লক্ষাধিক টাকার ত্রাণ বিতরণ করেছে ইসলামি যুব আন্দোলন মৌলভীবাজার জেলা শাখার স্বেচ্ছাসেবক টিম।
সোমবার ২৭ আগস্ট দিনব্যাপী রাজনগর উপজেলার কামারচাক ইউপির ইসলামপুর, পূর্ব ইসলামপুর, এবং কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউপির মিয়ারপাড়া সহ বিভিন্ন এলাকায় পানিবন্দী মানুষের বাড়িতে বাড়িতে ইসলামি আন্দোলন বাংলাদেশ এর মুহতারাম আমীর হযরত পীর সাহেব চরমোনাই’র পক্ষ থেকে সহমর্মিতা জ্ঞাপন করে হাদিয়া পৌঁছে দেন ইসলামি যুব আন্দোলন বাংলাদেশ এর সিলেট বিভাগীয় শাখার সাংগঠনিক সম্পাদক মুফতি শেখ এহতেশাম বিল্লাহ আজিজী।
এসময় উপস্থিত ছিলেন, ইসলামি যুব আন্দোলন বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মাওলানা জুবায়ের আহমেদ জুবেল, সম্পাদক হাফিজ মাওলানা সোলাইমান আহমেদ, মৌলভীবাজার সদর থানা শাখার সভাপতি মোহাম্মদ আব্দুল কাদির সুমন, রাজনগর উপজেলা শাখার সভাপতি মাওলানা আল-আমীন রাজু, সাধারণ সম্পাদক হাফিজ তারেক আহমদসহ মৌলভীবাজার জেলা শাখার স্বেচ্ছাসেবী টিমের দায়িত্বশীল সকল সদস্যবৃন্দ।





