
মোহাম্মাদ রায়হান,স্টাফ রিপোর্টার মৌলভীবাজার
২৫শে আগস্ট রবিবার ইসলামী আন্দোলন বাংলাদেশ মৌলভীবাজার জেলার টিম প্রধানঃ জিয়াউর রহমান (নকীব), ও সহকারী শিব্বীর আহমদ উসমানীর সহযোগিতায় কমলগঞ্জ উপজেলার আলিনগর, কমলগঞ্জ, মাধবপুর মোট তিনটি স্পটে কেন্দ্রীয় জরুরি সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সহকারী সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) হাফেজ মাওলানা মাহমুদুল হাসান বলেনঃ আমরা আমীরের নির্দেশে আপনাদের কাছে এসেছি, বন্যায় মানুষের অবস্থান জানতে ও আমীরের সালাম পৌঁছে দিতে।
জরুরি সহায়তা প্যাকেজে ৪ কেজি চাল, ১ কেজি আলু, আধা কেজি পেয়াজ, আধা লিটার সয়াবিন, ২৫০ গ্রাম ডাল, ২ লিটার বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন ও জরুরি ঔষধ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেনঃ ইসলামী আন্দোলন বাংলাদেশ মৌলভীবাজার জেলা সভাপতি এম এ কুদ্দুস, সেক্রেটারি হাফেজ মাওলানা সুলাইমান আহমদ। সিলেট মহানগর সভাপতি মুফতি সাইদ আহমেদ, জেলা সেক্রেটারি মাওলানা ইমাদ আহমদ, প্রচার সম্পাদক হাফেজ মাওলানা সুলাইমান আহমদ শাহী। ইসলামী শ্রমিক আন্দোলন কেন্দ্রীয় সদস্য সিদ্দিকুর রহমান। ইসলামী যুব আন্দোলনের মৌলভীবাজার জেলার হাফেজ হুসাইন আহমদ, আমিনুর রহমান। ইসলামী ছাত্র আন্দোলন মৌলভীবাজার জেলা সভাপতি শিব্বীর আহমদ উসমানী, সহ সভাপতি হাফিজুর রহমান, যুব আন্দোলনের উপজেলা সভাপতি মাওঃনুমান আহমদ, ছাত্র আন্দোলন কমলগঞ্জ সভাপতি জাকারিয়া আহমদ তালুকদার ও জেলা উপজেলার অন্যান্য সহযোগী সংগঠনের উর্ধতন ও স্থানীয় নেতৃত্ব।





