পটুয়াখালীতে বৈষম্যবিরোধী ছাত্র জনতার উদ্যোগে শহীদী মার্চ অনুষ্ঠিত

মোঃ কবির গাজী,ক্রইম রিপোর্টার পটুয়াখালী

গণঅভ্যুত্থানে এক মাস পূর্ণ হওয়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে নিহত শহীদদের স্মরণে পটুয়াখালীতে ছাত্র জনতার শহীদী মার্চ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় পটুয়াখালী কেন্দ্রীয় শহীদ মীনার সামনে থেকে ছাত্র জনতার শহীদী মার্চের শুরু করেন শিক্ষার্থীরা।

এতে পটুয়াখালীর পৌরসভা ও উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন৷ শহীদী মার্চটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে শহীদি চত্বর মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়।

এ সময় বক্তব্য রাখেন ছাত্র নেতা মোহাম্মদ তোফাজ্জেল হোসেন, তিনি বলেন স্বৈরাচারী শেখ হাসিনার পতন ঘটিয়ে এক নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছিলাম৷ এই স্বাধীনতার জন্য আমাদের হাজারো ছাত্র-জনতাকে জীবন দিতে হয়েছিল। আমরা সেসব শহীদ ও আহতদের শ্রদ্ধাভরে স্মরণ করি আমাদের নতুন স্বাধীন দেশ উপহার দেওয়া জন্য।


পটুয়াখালীতে বৈষম্যবিরোধী ছাত্র জনতার উদ্যোগে শহীদী মার্চ অনুষ্ঠিত

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles