গৌরীপুরের সিধলায় বিএনপির বিশাল জনসমাবেশ

মোঃ মনিরুল ইসলাম খান,নিজস্ব প্রতিনিধি ময়মনসিংহ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ১০নং সিধলা ইউনিয়ন শাখা ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশাল জনসমাবেশ আয়োজিত হয়। গত ১২ সেপ্টেম্বর ২০২৪ইং বিকাল ৪ টায় সিধলা ইউনিয়নের বালিজুড়ী উচ্চ বিদ্যালয় মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য এডভোকেট সোবহান সুলতান এর সভাপতিত্বে উক্ত জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইকবাল হোসাইন। প্রধানবক্তা হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য হাফেজ মোঃ আজিজুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ আবদুর রহমান বাবুল, গৌরীপুর পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শাহজাহান কবীর হীরা, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাবেক সদস্য আতাউর রহমান তারা মিয়া, ১০নং সিধলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ আবদুস সালাম মাষ্টার, বিএনপি নেতা একদিল তালুকদার, ১০নং সিধলা ইউনিয়ন শ্রমিকদলের সাবেক সিনিয়র সহ সভাপতি আব্দুল মুন্নাফ তালুকদার, ১০নং সিধলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শিপন চৌধুরী।

গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর, প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন ড. মোহাম্মদ ইউনুস। দেশের নির্বাচনের অবস্থা তৈরী করে খুব দ্রুতই জাতীয় নির্বাচনের আশ্বাস দেন তিনি। যদিও ঠিক কতদিন পর নির্বাচন দিবেন তার কোনো সময় বেঁধে দেননি প্রধান উপদেষ্টা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হাই কমান্ড থেকে নির্দেশ দেওয়া হয়ছে পরবর্তী নির্বাচনের জন্য সারাদেশের সকল ইউনিটকে সুসংগঠিত করতে। ফলে সারাদেশেই বিএনপির বিভিন্ন ইউনিট ব্যস্ততম সময় পার করছে।

তারই ধারাবাহিকতায় পরবর্তী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দলকে সুসংগঠিত করতে এই জনসমাবেশের আয়োজন করেছে, ১০নং সিধলা ইউনিয়ন বিএনপি। সামনের নির্বাচনে বিএনপিকে ক্ষমতায় আনতে নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ থাকার জন্য দলীয় কর্মীদের নির্দেশ দেন, বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইকবাল হোসাইন। এছাড়া সাধারণ জনগণকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। বিএনপি সরকার গঠন করলে সাধারণ জনগণের কি লাভ তা তুলে ধরেন তিনি। বিভিন্ন এলাকায় কিছু অতি উৎসাহী নেতা কর্মী বিশৃঙ্খলা তৈরি করছে, যা বিএনপি হাই কমান্ড কোনোভাবেই সমর্তন করে না। সকল নেতা কর্মীকে শান্তিপূর্ণ ভাবে সকল কার্যক্রম করার জন্য নির্দেশ দেন নেতৃবৃন্দ।

উক্ত জনসমাবেশে আরো উপস্থিত ছিলেন, ১০নং সিধলা ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলসহ, বিএনপির সকল অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং সাধারণ জনগণ।


গৌরীপুরের সিধলায় বিএনপির বিশাল জনসমাবেশ

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles