পবিপ্রবিতে নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের থেকেই ভিসি নিয়োগের দাবিতে ফের মানববন্ধন

0
95

মর্তুজা শোয়েব,বিশেষ প্রতিনিধি দুমকী পটুয়াখালী

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) শিক্ষকদের মধ্য থেকেই ভাইস-চ্যান্সেলর নিয়োগের দাবিতে ফের মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

২৪ সেপ্টেম্বর (মঙ্গলবার) বেলা ১২.০০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা এ মানববন্ধন করেন। এ সময় শিক্ষক ও কর্মকর্তারা “সংস্কারের মাধ্যমে দুর্নীতি রুখব, আমাদের ক্যাম্পাস আমরাই গড়বো” এই স্লোগানকে সামনে রেখে তাদের নিজস্ব শিক্ষকদের মধ্যে থেকে ভাইস চ্যান্সেলর নিয়োগের দাবি জানান।

এ সময় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার জেষ্ঠ্য অধ্যাপক ড. হেমায়েত জাহান, প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান, আইন ও ভুমি প্রশাসন বিভাগের ডিন অধ্যাপক মোঃ আব্দুল লতিফ, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. জিল্লুর রহমান, ডেপুটি রেজিস্ট্রার আমিনুল ইসলাম টিটো, ডেপুটি রেজিস্ট্রার আবুবকর সিদ্দিক, সহকারী রেজিস্ট্রার রিয়াজ কাঞ্চন শহিদ প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, “আমাদের এই বিশ্ববিদ্যালয়ে যথেষ্ট যোগ্য এবং অভিজ্ঞ শিক্ষক রয়েছেন তাদেরকে ভাইস চ্যান্সেলর, ট্রেজারার হিসেবে নিয়োগ চাই, অন্যথায় বাহির থেকে ভাইস চ্যান্সেলর নিয়োগ দিলে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বুঝতে বুঝতে এক বছর চলে যায়। বিশ্ববিদ্যালয়ের গতিশীলতা খর্ব হয়, আমরা চাই না বাইরে থেকে কেউ এ বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর হিসেবে আসুক, আমরা বিশ্ববিদ্যালয়ের কেউ এটা মেনে নেব না”এছাড়াও বক্তারা আরও বলেন, ফ্যাসিস্ট সরকারের দোসর, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিরোধী ও বিভিন্ন সরকারের আমলে সুবিধাভোগী শিক্ষক ব্যতীত শিক্ষকদের মধ্য থেকে থেকেই ভিসি চাচ্ছি।


পবিপ্রবিতে নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের থেকেই ভিসি নিয়োগের দাবিতে ফের মানববন্ধন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here