নড়াইল সদর থানা ও সদর ফাঁড়ি পরিদর্শন করলেন পুলিশ সুপার

0
58

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি

আজ ২৪ সেপ্টেম্বর ২০২৪ (মঙ্গলবার) নড়াইল জেলার সদর থানা ও সদর পুলিশ ফাঁড়ি পরিদর্শন করলেন জেলার সুযোগ্য পুলিশ সুপার কাজী এহসানুল কবীর মহোদয়। পুলিশ সুপার প্রথমে সদর থানা পরিদর্শনকালে থানার অফিসার-ফোর্স ও থানার সার্বিক উন্নয়নমূলক কর্মকান্ড নিয়ে কথা বলেন।

অতঃপর সদর পুলিশ ফাঁড়ি পরিদর্শন করেন। পরিদর্শনকালে পুলিশ সুপার ফাঁড়ি চত্বর ঘুরে দেখেন। এ সময় পুলিশ সুপার মহোদয় ফোর্সদের আবাসন ব্যারাক, খাবার মেস সহ সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন।

এ সময় জেলার বিভিন্ন ইউনিটের ইনচার্জগণ সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


নড়াইল সদর থানা ও সদর ফাঁড়ি পরিদর্শন করলেন পুলিশ সুপার

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here