ভোলার তজুমদ্দিনে নানা আয়োজনে মহান বিজয় দিবস ২০২৪ পালিত

0
79

সাগর দত্ত,তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি

সোমবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী, আধা-সরকারী, স্বায়ত্বশাসিত এবং বেসরকারী ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয় পরে উপজেলা পরিষদ চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

এর পর সকাল ৯ টায় উপজেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে অবস্থিত মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে, পুষ্পস্তবক অর্পণ উপজেলা চত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, সমাবেশ, বর্ণাঢ্য কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শণী করা হয়।

বেলা ১০টা উপজেলা মিলনায়তনে আলোচনা সভা, বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয় এবং বেলা ১১ টায় আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ করা হয়।

বাদ যোহর সুবিধাজনক সময়ে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক বিরোধী কার্যক্রমে জনমত সৃষ্টির জন্য আলোচনা ও শহিদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফিরাত,বীর মুক্তিযোদ্ধা/যুদ্ধাহত, মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে সকল মসজিদ, মন্দির,ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত/প্রার্থণার আয়োজন করা হয়।

দুপুর ২ টায় হাসপাতাল, এতিমখানা, শিশু পরিবার, শিশু সনদ, বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়। উপজেলার মিলানায়তনে ছাত্র-ছাত্রীদের জন্য মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শণীর ব্যবস্থা এবং সরকারী, বেসরকারী/স্বায়ত্বশাসিত সংস্থার শিশু পার্ক ও জাদুঘরসমূহ বিনা টিকিটে জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

বিকাল ৪টায় তজুমদ্দিন সরকারী ডিগ্রি কলেজ মাঠে উপজেলা প্রশাসন একাদশ বনাম সুধীজন একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।


ভোলার তজুমদ্দিনে নানা আয়োজনে মহান বিজয় দিবস ২০২৪ পালিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here