নরসিংদী রায়পুরায় ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে ক্রিকেট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

তাসলিমা আক্তার

নরসিংদীর রায়পুরায় ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে সূর্য তরুণ একাদশ বনাম ইয়াং স্টার একাদশ ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্প্রতিবার (২ জানুয়ারী) বিকালে নবিয়াবাদ উসমান মেম্বার বাড়ি সংলগ্ন মাঠে এ ম্যাচ অনুষ্ঠিত হয়।

এসময় ম্যাচটি উদ্বোধন করেন, অলিপুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ উসমান মিয়া।

ক্রিকেট ফাইনাল ম্যাচে রায়পুরা উপজেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ মোখলেছুর রহমান মোক্তারের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক ভূইয়া মোহন।

রায়পুরা উপজেলা যুবদলের আহবায়ক সদস্য মোহাম্মদ রাসেল ভূইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের আহবায়ক মোহাম্মদ আলফাজ উদ্দিন মিঠু, রায়পুরা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ আনিছুজ্জামান বাবুল, অলিপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ মজিবুর রহমান, অলিপুরা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বারী শিশু, অলিপুরা ইউনিয়ন ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ গোলাম হোসেন ভূঁইয়া, অলিপুরা ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপির নেতা আব্দুল রব মিয়া প্রমুখ।


নরসিংদী রায়পুরায় ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে ক্রিকেট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles