কুষ্টিয়া ভেড়ামারা লালনশাহ সেতুর উপরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

0
47

আরিফুল ইসলাম,ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারা-ঈশ্বরদী সংযোগ সড়কে অবস্থিত লালন শাহ সেতুর উপরে আজ সোমবার সকালে সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটে।

যানা যায় সেতুর ঠিক মাঝামাঝি দুরুত্তে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে একই দিক থেকে আসা অপর একটি ট্রাকের ধাক্কা দেয় এতে এক হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছে। তাঁদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসাধীন রয়েছেন।

নিহত হেলপারের নাম ইলিয়াস হোসেন (২২)। সে ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাসিন্দা ও দাঁড়িয়ে থাকা ট্রাকের চালকের সহকারী ছিলেন।

ভেড়ামারা থানার উপপরিদর্শক এসআই মোহাম্মদ তুহিন হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন আহত ২ জনকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও অপরজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরো জানান ভোরে লালন শাহ সেতুর মাঝখানে একটি ট্রাক বিকল হয়ে যায়। কয়েকজন মিস্ত্রি ট্রাকটির মেরামতের কাজ করছিলেন। হঠাৎ ঈশ্বরদী থেকে ভেড়ামারা গামী একটি ট্রাক এসে বিকল ট্রাকের পেছনে সজোরে আঘাত করে এতে ঘটনাস্থলেই হেলপার ইলিয়াস হোসেন নিহত হয়।

নিহত ইলিয়াসের লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।


কুষ্টিয়া ভেড়ামারা লালনশাহ সেতুর উপরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here