নেত্রকোণা জেলা ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন মনিরুজ্জামান দুদু

মোঃ সাখাওয়াত হোসেন মামুন,পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ নেত্রকোণা জেলা শাখার ৯ সদস্য বিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছে। নব গঠিত ছাত্রদলের কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন নেত্রকোনা জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদু।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, যারা দায়িত্ব পেয়েছে সকলকে আমার ব্যক্তিগত ও নেত্রকোনা বাসীর পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি দলের জন্য তারা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে কাজ করবে। সেই সাথে তিনি তারুণ্যের অহংকার আগামীর রাষ্ট্র নায়ক দেশ নায়ক তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান। পাশা পাশি ধন্যবাদ জানান কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো রাকিবুল ইসলাম রাকিব ও সাধারন সম্পাদক নাসির উদ্দীন নাসিরকে

নব গঠিত কমিটিতে সভাপতি করা হয়েছে অনিক মাহবুব চৌধুরীকে এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শামছুল হুদা শামীম।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি: মাজহারুল ইসলাম জিপু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোকশেদুল আলম রাজীব, যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত বাবু ও আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মোঃ হাবিবুর রহমান দোলন, প্রচার সম্পাদক (যুগ্ম সম্পাদক পদমর্যাদা) এস এম সোহাগ এবং দপ্তর সম্পাদক (যুগ্ম সম্পাদক পদমর্যাদা) আশরাফুল ইসলাম খান পাঠান প্রান্ত। ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটিকে আগামী ১ (এক) মাসের মধ্যে পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।


নেত্রকোণা জেলা ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন মনিরুজ্জামান দুদু

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles