ময়মনসিংহের গৌরীপুরে ইউপি সদস্যদের ২য় ব্যাচের গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মোঃ মনিরুল ইসলাম খান,নিজস্ব প্রতিনিধি ময়মনসিংহ

ময়মনসিংহ গৌরীপুর উপজেলার সকল ইউপি সদস্যগণের গ্রাম আদালত বিষয়ক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে গত ২৪ মে ২০২৫ইং রোজ শনিবার গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণের ২য় ব্যাচের ৫টি ইউনিয়ন পরিষদের ৬০ জন ইউপি সদস্য নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণের উদ্ভোদন করেন গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব এম. সাজ্জাদুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন গৌরীপুর থানার ওসি, সহকারী কমিশনার ভূমি, গৌরীপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা।

১ম ধাপে মইলাকান্দা, গৌরীপুর, অচিন্তপুর, মাওহা, সহনাটি ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্যদের মধ্যে প্রশিক্ষণ করানো হয়। বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করন প্রকল্প পযার্য়- প্রকল্পের আওতায় ইউএনডিপি এবং ইউরোপিয়ান ইউনিয়ন,স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহযোগিতায় প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে বক্তারা গ্রাম আদালতের কার্যক্রম, বিচারিক প্রক্রিয়া ও এর সুবিধাসমূহ সম্পর্কে আলোচনা করেন। উপজেলা কো-অর্ডিনেটর মোঃ জিয়াউর ইসলাম তার বক্তব্যে গ্রাম আদালতের ধারণাগুলো সুস্পষ্ট ভাবে তুলে ধরে সচেতনা মূলক দিক নির্দেশনা দেন। তিনি বলেন, “গ্রাম আদালতের মাধ্যমে তিন লাখ টাকা পর্যন্ত ফৌজদারি ও দেওয়ানি মামলার দ্রুত নিষ্পত্তি সম্ভব। এটি গ্রামের সাধারণ মানুষের জন্য সহজ, সাশ্রয়ী ও কার্যকর একটি বিচার ব্যবস্থা। সকলের উচিত এই সেবার সুযোগ গ্রহণ করে আইনি জটিলতা দ্রুত সমাধান করা।”

ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের কার্যক্রমকে আরো এগিয়ে নিয়ে যেতে এই প্রশিক্ষণ কর্মসূচী করানো হয়।


ময়মনসিংহের গৌরীপুরে ইউপি সদস্যদের ২য় ব্যাচের গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles