নড়াইলে ডিবি কর্তৃক ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১

0
45

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি

মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ রাজ গাজী (২৮) নামের ০১ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ রাজ গাজী (২৮) নড়াইল সদর থানাধীন মহিষখোলা গ্রামের মোঃ মহব্বত গাজীর ছেলে।

অদ্য ১৯ জুন’২৫ সন্ধ্যা ১৯:৩৫ ঘটিকার দিকে নড়াইল জেলার সদর থানাধীন ৪নং আউড়িয়া ইউনিয়নের মালিবাগ মোড়ের সুমন হাসানের ওয়ার্কসপের সামনে পাঁকা রাস্তার উপর হতে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ শাহাদারা খান (পিপিএম) এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) জাহাঙ্গীর আলম, ও এএসআই (নিঃ) নাহিদ নিয়াজ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ রাজু গাজী (২৮) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার কাজী এহসানুল কবীর মহোদয়ের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।


নড়াইলে ডিবি কর্তৃক ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here