নড়াইল ডিবি কর্তৃক ১৫৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি

মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ নূরনবী (২২) ও হারো (৪২) নামের ০২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ নূরনবী (২২) নড়াইল সদর থানাধীন ভাটিয়া গ্রামের মোঃ আসলাম শেখের ছেলে ও হিরো (৪২) নড়াইল সদর থানাধীন বড়াশুলা গ্রামের মোঃ সৈয়দ ওলিয়ার রহমানের ছেলে।

অদ্য ২০ আগষ্ট’ ২০২৫ রাত ০০:৩৫ ঘটিকার দিকে নড়াইল জেলার সদর থানার পৌরসভাধীন ৩নং ওয়ার্ড মহিসখোলা গ্রামস্হ বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এর সামনে পাঁকা রাস্তার উপর হতে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মোঃ শাহাদারা খান (পিপিএম) এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) জাহাঙ্গীর আলম ও এএসআই (নিঃ) মোঃ আখতারুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ নূরনবী (২২) ও হিরো (৪২) কে গ্রেফতার করে।

এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ১৫৩ (একশত তিপ্পান্ন) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার কাজী এহসানুল কবীর মহোদয়ের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।


নড়াইল ডিবি কর্তৃক ১৫৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles