রাষ্ট্র পরিচালনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চেয়ে সৎ লোক আমরা পাই নি – মেজর (অবঃ) হাফিজ উদ্দিন

0
72

এম রিয়াজ উদ্দিন,লালমোহন (ভোলা) প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী, ভোলা ৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম বলেন, বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল, এই দেশে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তার চেয়ে সৎ লোক আমরা পাই নি। পাঁচ বছর তিনি রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, মৃত্যুর পর দেখা গেল ব্যাংকে তার কোন টাকা নেই, একখন্ড জমি নেই। কোন ধরনের আত্মীয়করণ, স্বজনপ্রীতি তিনি করেন নি। তিনি আমাদের আদর্শ,তাকে অনুসরণ করেই আমরা রাজনীতি করি।

বিগত সরকারের অামলে অবর্ননীয় দুর্নীতি, অবিচার, অনিয়মকে অালোকপাত করে তিনি আরো বলেন, আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, লালমোহন তজুমদ্দিনে কোন দুর্নীতিবাজের স্থান হবে না। আপনারা আমার উপর আস্থা রাখতে পারেন।

শুক্রবার (১৭ অক্টোবর) সকালে লালমোহন উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজনে, কামিল মাদরাসা সংলগ্ন পৌর ঈদগাঁ ময়দানে লালমোহন উপজেলার আলিয়া মাদরাসার শিক্ষক কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামিয়াতুল মোদারের্ছীন লালমোহন উপজেলা শাখার সভাপতি ও লালমোহন ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ মোশাররফ হোসাইন এর সভাপতিত্বে, জামিয়াতুল মোদারর্ছীন এর সিনিয়র সহসভাপতি মাওলানা হোসেন এর সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো.জাফর ইকবাল, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুল, পৌর বিএনপির সভাপতি সাদেক মিয়া জান্টু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ ফরিদ উদ্দিন, শফিউল্লাহ হাওলাদার, ডাঃ রফিকুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটওয়ারী, জামিয়াতুল মোদারর্ছীনের সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম তালুকদার প্রমুখ।

এ সময় উপজেলার বিভিন্ন মাদরাসার অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার,সহসুপার, সহকারী শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।


রাষ্ট্র পরিচালনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চেয়ে সৎ লোক আমরা পাই নি – মেজর (অবঃ) হাফিজ উদ্দিন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here