আদিতমারীর কমলাবাড়ীতে খালেদা জিয়া’র সুস্থতা কামনায় দোয়া মাহফিল

0
82

লালমনিরহাট জেলা প্রতিনিধি

লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলাধীন কমলাবাড়ীতে বিএনপি’র চেয়ারপারসন ও সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র আশু রোগমুক্তি এবং দ্রুত সুস্থতা কামনায় কমলাবাড়ী ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০১ ডিসেম্বর) সন্ধ্যায় কালীস্থান বাজার মাঠে দোয়া মাহফিল আয়োজন করা হয়।

উক্ত দোয়া মাহফিলে কমলাবাড়ী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক গাজী উদ্দীনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট-২ আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী রোকন উদ্দিন বাবুল, সহ-সভাপতি লালমনিরহাট জেলা বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদিতমারী উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হবি, পলাশী ইউনিয়ন বিএনপি’র সভাপতি হামিদুর রহমান, আদিতমারী উপজেলা যুবদলের আহ্বায়ক এ এইচ এম ইদ্রিস আলী, যুগ্ন আহবায়ক নুরুন্নবী ভুঁইয়া, সাবেক যুগ্ম আহ্বায়ক মাইদুল ইসলাম আব্বাস, আদিতমারী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলাম রকি, এছাড়াও আরো উপস্থিত ছিলেন কমলাবাড়ী ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি আব্বাস আলী, যুগ্ম সাধারণ সম্পাদক নুর আলম, কমলাবাড়ী ইউনিয়ন যুবদলের সভাপতি নুরুজ্জামান আহমেদ, যুগ্ন সাধারন সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সহ-সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, কমলাবাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মনসুর আলী, সহ-সভাপতি নুরুন্নবী সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম, কমলাবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সোহানুর রহমান সোহাগ, কমলাবাড়ী ইউনিয়ন ওলামা দলের সিনিয়র সহ-সভাপতি মায়েন উদ্দিন মাস্টার, কমলাবাড়ী ইউনিয়ন কৃষক দলের সাবেক সভাপতি মাসুদ করিম, কমলাবাড়ী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ সহ কমলাবাড়ী ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে রোকন উদ্দিন বাবুল বলেন, “বেগম খালেদা জিয়া এখন চরম অসুস্থতার মধ্য দিয়ে যাচ্ছেন। আল্লাহ যেন দ্রুত তাঁকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন।” তিনি আরও বলেন, “আমরা বিশ্বাস করি, জনগণের দোয়া ও আল্লাহর রহমতে তিনি সকল অসুস্থতা ও বাধা কাটিয়ে উঠবেন ইনশাআল্লাহ।”

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়া’র দীর্ঘায়ু, রোগমুক্তি এবং সুস্থ জীবন কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


আদিতমারীর কমলাবাড়ীতে খালেদা জিয়া’র সুস্থতা কামনায় দোয়া মাহফিল

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here