নড়াইলে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলায় নসিমনের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী সাগর মোল্যা (১৯) নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এছাড়া মোটরসাইকেল চালক সাগরের বন্ধু ইমরান (১৯) গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (২৮ জানুয়ারি) ভোর রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাগরের মৃত্যু হয়। এর আগে মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে উপজেলার লাহুড়িয়া-লোহাগড়া সড়কের মাকড়াইল পুরাতন বাস স্টান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সাগর মোল্যা উপজেলার শালনগর ইউনিয়নের মাকড়াইল গ্রামের উসমান মোল্যার ছেলে এবং আহত ইমরান একই গ্রামের আরজান এর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে সাগর ও ইমরান দুই বন্ধু মোটরসাইকেলযোগে লোহাগড়ার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে লাহুড়িয়া-লোহাগড়া সড়কের মাকড়াইল পুরাতন বাস স্টান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা এক নসিমনের সঙ্গে তাদের মোটরসাকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের চালক ইমরান ও পেছনে থাকা আরোহী তার বন্ধু সাগর গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সাগরকে ঢাকায় এবং ইমরানকে যশোরে নেওয়ার পরামর্শ দেন। পরে সাগরকে ঢাকায় নেওয়া হলে সেখানে চিকিৎসারত অবস্থায় বুধবার  ভোর রাতে তিনি মারা যান। এদিকে, ইমরানের অবস্থাও আশঙ্কাজনক। তিনি যশোরে চিকিৎসাধীন।

লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার বলেন, সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যুর বিষয়টি আমাদের কেউ অবহিত করেনি। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে আমরা সেটি তদন্ত করে আইনি ব্যবস্থা নিবো।


নড়াইলে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles