ফুল দিতে গিয়ে লাঞ্ছিত, বিএনপিকে রুমিন ফারহানার কঠিন বার্তা

0
63

অনলাইন ডেস্ক

একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে পারেননি ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়নের) সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

উত্তেজিত নেতাকর্মীরা রুমিন ফারহানার পুষ্পস্তবক ছিঁড়ে ফেলেন। এ সময় তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেছেন রুমিন ফারহানা।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে সরাইল উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়লে কর্মী-সমর্থকদের প্রহরায় শহীদ মিনার এলাকা ত্যাগ করেন রুমিন ফারহানা। এদিকে এ ঘটনার পর ঢাকা সিলেট মহাসড়কের শাহবাজপুর প্রথম গেট এলাকা প্রায় এক ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেন রুমিন ফারহানার কর্মী সমর্থকরা। এ সময় তারা সড়কের ওপর আগুন জ্বালিয়ে এ ঘটনার বিচার দাবি করেন। এ বিষয়ে থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে বলে জানান রুমিন ফারহানা।

পরে এ নিয়ে মুখ খুলেছেন তিনি। রুমিন ফারহানা বলেন, বিএনপির কিছু লোক আমার নেতাকর্মীদের ওপর রীতিমতো হামলা করেছে। আমাকে একপাশে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো অবস্থা তৈরি হয়।

বিএনপিকে বলব, ১৭ বছর পর তারা ক্ষমতায় এসেছে। লোকাল পর্যায়ের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে না পারলে এর পরিণতি ভয়াবহ হবে।

তিনি আরো বলেন, বিএনপির নতুন সরকার এসেছে। আশা করি, তারা দল ও সরকার হিসেবে এসব উচ্ছৃঙ্খল নেতাকর্মীদের ব্যাপারে তড়িৎ ব্যবস্থা নেবে।


ফুল দিতে গিয়ে লাঞ্ছিত, বিএনপিকে রুমিন ফারহানার কঠিন বার্তা

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here