ক্ষমতায় গেলে ভূমিহীনদের চরের জমি বন্দোবস্ত দেওয়া হবে : হাফিজ

0
51

ভোলা জেলা প্রতিনিধি

ভোলা-৩ (তজুমদ্দিন-লালমোহন) আসনে বিএনপির প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে চরের ভূমিহীন পরিবারগুলোকে বিনামূল্যে জমি বন্দোবস্ত দেওয়া হবে। এতে চরের খাস জমি নিয়ে চাঁদাবাজি ও দখলবাজির সুযোগ বন্ধ হবে।

মঙ্গলবার তজুমদ্দিন উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ চরজহিরউদ্দিন ও চরমোজাম্মেলে উপজেলা বিএনপির আয়োজনে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় মেজর হাফিজ বলেন, বিএনপি অতীতেও ভূমিহীন মানুষের পাশে ছিল, আগামীতেও থাকবে।

তিন বলেন, ২০০৫ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি সরকার তজুমদ্দিনের বিভিন্ন চরে ১০ হাজার ভূমিহীন পরিবারকে জমি বন্দোবস্ত দিয়েছিল। নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত এসব অসহায় পরিবার তখন মাথা গোঁজার ঠিকানা পেয়েছিল।

মেজর হাফিজ বলেন, গত ১৬ বছরে চরের খাস জমি ভূমিহীনদের বন্দোবস্ত না দিয়ে চাঁদাবাজি করা হয়েছে। এর ফলে নিরীহ মানুষ চরম শোষণের শিকার হয়েছে এবং শান্তিতে ঘুমাতে পারেনি।

বিএনপি চায় চরের পরবর্তী প্রজন্ম বন্দোবস্তের মাধ্যমে একখণ্ড জমির গর্বিত মালিক হোক।

এ সময় তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টু, সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু, জেলা যুবদলের সহ-সভাপতি হাসান সাফা পিন্টুসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


ক্ষমতায় গেলে ভূমিহীনদের চরের জমি বন্দোবস্ত দেওয়া হবে : হাফিজ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here