নরসিংদীতে বিএসটিআই অনুমোদনহীন পণ্যের বিরুদ্ধে মোবাইল কোর্ট, ৩৫ হাজার টাকা জরিমানা

0
19

ইতি খানম,নরসিংদী জেলা প্রতিনিধি

গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদীর তুলসীপাড়া এলাকায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) অনুমোদনহীন পণ্যের বিরুদ্ধে জেলা প্রশাসন ও বিএসটিআই যৌথভাবে অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করেছে।

রোজ রবিবার (২২ ফেব্রুয়ারি ২০২৬) নরসিংদী সদর এর দক্ষিণ শিলমান্দী সংলগ্ন তুলসীপাড়া এলাকায় পরিচালিত এ অভিযানে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮ অনুযায়ী একটি মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানকালে বিপুল পরিমাণ অনুমোদনহীন পণ্য জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে ৩১০ বোতল সয়া সস এবং ৭৫ প্যাকেট মশলা।

জব্দকৃত মালামাল তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়েছে। এছাড়া জব্দকৃত পণ্যের নমুনা পরবর্তী পরীক্ষার জন্য বিএসটিআই নরসিংদী কার্যালয়ে সংরক্ষণ করা হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনা ও অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।

জেলা প্রশাসন ও বিএসটিআই সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


নরসিংদীতে বিএসটিআই অনুমোদনহীন পণ্যের বিরুদ্ধে মোবাইল কোর্ট, ৩৫ হাজার টাকা জরিমানা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here