নরসিংদীতে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট, জরিমানা ৭ হাজার টাকা

0
63

ইতি খানম,নরসিংদী জেলা প্রতিনিধি

দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়সীমার মধ্যে রাখতে নরসিংদীর বড় বাজারে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন।

২২ ফেব্রুয়ারি ২০২৬ রোজ রবিবার বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুন্নী ইসলাম। এ সময় বাজারের বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের বিক্রয়মূল্য যাচাই করা হয়। পাশাপাশি মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন ও হালনাগাদ রয়েছে কিনা এবং মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি করা হচ্ছে কিনা তা তদারকি করা হয়।

অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন না করায় দুইজন ব্যবসায়ীকে প্রত্যেককে ১ হাজার টাকা করে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রয়ের দায়ে অপর এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ সময় জব্দকৃত মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য তাৎক্ষণিকভাবে বিনষ্ট করা হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও ভোক্তার অধিকার সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


নরসিংদীতে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট, জরিমানা ৭ হাজার টাকা

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here