মোঃ সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ

0
20

অনলাইন ডেস্ক

বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগের জন্য আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশটি পাঠানো হয়েছে সম্প্রতি রাষ্ট্রপতি জুলাইকে অসম্মান করে শপথ ও সাংবিধানিক দায়িত্বের পরিপন্থী মন্তব্য করার অভিযোগের প্রেক্ষিতে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার আইনি নোটিশটি পাঠান। নোটিশটি সংসদ সচিবালয় ও আইন সচিবের কাছে প্রেরণ করা হয়।

আইনি নোটিশে বলা হয়েছে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জুলাইকে অসম্মানজনক মন্তব্যের মাধ্যমে শপথ ভঙ্গ করেছেন। তাই তাঁকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগ করে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে উদ্বোধন সম্পন্ন করার জন্য ব্যবস্থা নিতে সংসদ সচিবালয় ও আইন সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে।

নোটিশে আরও উল্লেখ করা হয়েছে, ২৪ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হলে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।


মোঃ সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here