নরসিংদীতে ফার্মেসিতে মোবাইল কোর্ট, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

0
17

ইতি খানম,নরসিংদী জেলা প্রতিনিধি

নরসিংদী শহরের সঙ্গীতা বাজার এলাকায় বিভিন্ন ফার্মেসি ও ডিসপেনসারিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (০৩ মার্চ ২০২৬ খ্রি.) পরিচালিত এ মোবাইল কোর্টে সরকারি ওষুধ বিক্রি, মেয়াদোত্তীর্ণ ও সরকার কর্তৃক নিষিদ্ধ ওষুধ সংরক্ষণ, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি এবং ওভার দ্য কাউন্টার (OTC) ওষুধ ছাড়া রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ব্যতীত অ্যান্টিবায়োটিকসহ অন্যান্য ওষুধ বিক্রি/মজুত/প্রদর্শনের অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়।

ঔষধ প্রশাসন অধিদপ্তর, নরসিংদীর প্রসিকিউশনে উল্লিখিত অপরাধগুলো আমলে নিয়ে পৃথক তিনটি মামলায় তিনটি ভিন্ন প্রতিষ্ঠানকে সর্বমোট ১০,০০০ (দশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাছান পাটোয়ারী।

এ সময় আশপাশের অন্যান্য ফার্মেসি মালিক ও সাধারণ মানুষকে অবৈধ ওষুধ ক্রয়-বিক্রয় থেকে বিরত থাকার আহ্বান জানানো হয় এবং ওষুধ সংক্রান্ত আইন মেনে চলার বিষয়ে সচেতন করা হয়।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এসময় জেলা পুলিশ নরসিংদী ও আনসার- ভিডিপি সদস্যগণ সার্বিক সহযোগিতা করেন।


নরসিংদীতে ফার্মেসিতে মোবাইল কোর্ট, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here