নরসিংদী বড় বাজারে মোবাইল কোর্ট, অস্বাস্থ্যকর খাদ্যপণ্য জব্দ ও এক লাখ টাকা জরিমানা

0
19

ইতি খানম,নরসিংদী জেলা প্রতিনিধি

নরসিংদী শহরের বড় বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত ও বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করে অননুমোদিত ও অস্বাস্থ্যকর খাদ্যপণ্য জব্দ এবং এক প্রতিষ্ঠানকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (০৩.০৩.২০২৬ খ্রি.) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সামিনা তানির নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। মনিটরিংকালে বাজারের দ্রব্যমূল্য, পণ্যের সরবরাহ পরিস্থিতি, মূল্য তালিকা ও ক্রয় রশিদ পর্যবেক্ষণ করা হয়।

অভিযান চলাকালে একটি দোকানে অননুমোদিত ও অস্বাস্থ্যকর খাবার রং পাওয়া যায়। একই সঙ্গে মেয়াদোত্তীর্ণ টমেটো সস, ঘি এবং অননুমোদিত কেওড়া জল জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে খাবার রং ও কেওড়া জলের নমুনা সংরক্ষণের জন্য জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তার কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয় এবং অবশিষ্ট পণ্য তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।

অভিযানে নিরাপদ খাদ্য কর্মকর্তার প্রসিকিউশনের ভিত্তিতে নিরাপদ খাদ্য আইন ২০১৩ অনুযায়ী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ১,০০,০০০ (এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা, পুলিশ ও আনসার সদস্যদের একটি দল উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


নরসিংদী বড় বাজারে মোবাইল কোর্ট, অস্বাস্থ্যকর খাদ্যপণ্য জব্দ ও এক লাখ টাকা জরিমানা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here