
হানিফ পারভেজ,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:
বড়লরখা ফাউন্ডেশন ইউ.কে’র মানবিক ও সামাজিক কাজের নতুন মাইলফলক স্পর্শ করল গল্লাসাংগন ধলাইরপার “মসজিদে মোস্তফা’র” সফল পরিসমাপ্তি ও শুভ উদ্বোধনের মধ্যদিয়ে।
শনিবার( ২ এপ্রিল) বিকাল ৫ ঘটিকার সময় মসজিটির শুভ উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৩ নং নিজবাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলাল উদ্দিন।
বড়লেখা ফাউন্ডেশন ইউ.কে’র শুভাকাঙ্ক্ষী শামীম আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আহাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুণ সমাজকর্মী ও রাজনীতিক কামাল হোসেন, সমাজসেবক মহি উদ্দিন, মসজিদ নির্মাণের দায়িত্বে নিয়োজিত ইঞ্জিনিয়ার আব্দুল মালেক, সাবেক ইউপি সদস্য রশিদ আহমদ সুনাম,বড়লেখা ফাউন্ডেশন এর শুভাকাঙ্ক্ষী আতিকুর রহমান ও আব্দুল আজিজ প্রমূখ।
এ ছাড়াও এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পরে উপস্থিত অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে চাবি ও মসজিদের দলিল হস্থান্তর করেন।
বক্তাগণ তাদের বক্তব্যে বড়লেখা ফাউন্ডেশন এর নানাবিধ সামাজিক ও মানবিক কাজের বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি এসকল কাজের প্রংশসা করেন।





