বড়লেখায় মাহে রামাদ্বানকে স্বাগত জানিয়ে বড়লেখা উপজেলা তালামীযের মিছিল

হানিফ পারভেজ, বড়লেখা উপজেলা প্রতিনিধি:

শনিবার (০২ এপ্রিল) বাদ আসর মৌলভীবাজারের বড়লেখা পৌর শহরে বাংলাদেশ তালামিযে ইসলামীয়া বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে মাহে রামাদ্বানকে স্বাগত জানিয়ে এক মিছিল ও পথ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা তালামিযের সভাপতি রুবেল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন-উপজেলা আল ইসলাহ সভাপতি মাওলানা আব্দুর রহমান।

উপজেলা তালামিযের সাধারন সম্পাদক মুজিবুর রহমানের পরিচালনায় মিছিল পরবর্তী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা আল ইসলাহ এর সাধারন সম্পাদক মাষ্টার নাজিম উদ্দিন।

বক্তব্য রাখেন উপজেলা আল ইসলাহর সাংগঠনিক সম্পাদক মো. শামছুল ইসলাম, উপজেলা তালামিযের সহ সম্পাদক মো. মুশতাক আহমদ।

এছাড়াও উপস্থিত ছিলেন- উপজেলা আল ইসলাহর পৌর সভাপতি মাওলানা আব্দুল লতিফ,ক্বারী সোসাইটির সেক্রেটারি মাওলানা আমানুর রহমান,সাবেক তালামীয সম্পাদক মাওলানা সেলিম উদ্দিন,তালামীয সাংগঠনিক সম্পাদক এম. এ হাকিম জীবন প্রমূখ।


বড়লেখায় মাহে রামাদ্বানকে স্বাগত জানিয়ে বড়লেখা উপজেলা তালামীযের মিছিল

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles