রাজধানীতে ডিএমপির নিয়মিত অভিযানে একদিনে গ্রেফতার ৬২৯

0
14

অনলাইন ডেস্ক

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে একদিনে ৬২৯ জন গ্রেফতার হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন।

এ ঘটনায় একই সময়ে ৫০টি মামলা দায়ের করা হয়েছে।

তিনি জানান, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগে ৪০ জন, লালবাগে ৪২, ওয়ারীতে ৬৫, মতিঝিলে ৬৮, তেজগাঁওয়ে ৯৫, মিরপুরে ২০৩, গুলশানে ৫৫, উত্তরা বিভাগে ৪৯ এবং গোয়েন্দা বিভাগে ১২ জন রয়েছেন।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ সময় তাদের গ্রেফতার করা হয়।

অভিযানকালে ৭ কেজি ৯৬৫ গ্রাম গাঁজা, ২১১ পিস ইয়াবা, ১০৬ গ্রাম হেরোইন, একটি বিদেশি পিস্তল, একটি শর্টগান, একটি ইয়ারগান, এক রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, একটি গুলির খোসা, ৩২টি রেডবল কার্তুজ, ৫৫টি মোবাইল ফোন, ৭টি ফয়েল পেপার, ৩টি গ্যাস লাইট, সাদা বোতলে থাকা অ্যালকোহল, একটি অটোরিকশা, তিনটি মোটরসাইকেল, চারটি চাকু, দুটি স্টিলের ব্লেড, একটি চাপাতি ও নগদ ১ লাখ ৮ হাজার ২২০ টাকা জব্দ করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।


রাজধানীতে ডিএমপির নিয়মিত অভিযানে একদিনে গ্রেফতার ৬২৯

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here