লোহাগড়ায় পুকুরে গোসল করতে নেমে বাড়ি ফেরা হলো না শিশু আফসানার

0
6

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলায় বন্ধুদের সাথে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে আফসানা খানম (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের দিননাথপাড়ায় এই দুর্ঘটনা ঘটে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত আফসানা খানম উপজেলার শালনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের আমিন শেখের মেয়ে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, কিছু দিন আগে আফসানা ও তার মা লাহুড়িয়া ইউনিয়নের দিননাথপাড়ায় নানা মৃত রাজ্জাক শেখের বাড়িতে বেড়াতে যান। বুধবার সকালে আফসানার মা তাকে নানা বাড়িতে রেখে শালনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে যান। সেই সুযোগে দুপুরে বন্ধুদের সাথে নানা বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে যায় শিশু আফসানা। পরে গোসল করার সময় পুকুরের পানিতে ডুবে যায় শিশু আফসানা। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে। স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আব্দুর রহমান বলেন, পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


লোহাগড়ায় পুকুরে গোসল করতে নেমে বাড়ি ফেরা হলো না শিশু আফসানার

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here