নরসিংদীর রায়পুরায় উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত

0
5

ইতি খানম,নরসিংদী জেলা প্রতিনিধি

নরসিংদীর রায়পুরা উপজেলায় সরকারি রাজস্ব বাজেটের আওতায় ২০২৬-২০২৭ অর্থবছরের কর্মসূচির অংশ হিসেবে প্রাতিষ্ঠানিক পুকুর, প্লাবনভূমি, বিল ও উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলার বিভিন্ন জলাশয়ে এ পোনা মাছ অবমুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোসা. জিকুনা আক্তার, উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক তাসলিমা আক্তার, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তফা খানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা।

সংশ্লিষ্টরা জানান, মৎস্যসম্পদ বৃদ্ধি, দেশীয় মাছের উৎপাদন বাড়ানো, মাছের প্রাকৃতিক প্রজনন ও উন্মুক্ত জলাশয়ের জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে এ পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।

তারা আরও জানান, উন্মুক্ত জলাশয়ে নিয়মিত পোনা মাছ অবমুক্তের মাধ্যমে দেশীয় মাছের প্রাপ্যতা বৃদ্ধি এবং মৎস্যসম্পদের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ কর্মসূচি।


নরসিংদীর রায়পুরায় উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here